• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : September 16, 2022

লক্ষ্মীপুরে নামাজরত অবস্থায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৬১ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে নামাজরত অবস্থায় পড়ে গিয়ে ‘স্ট্রোক’ করে রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছন স্বজনরা। তার শোকে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে।

রিদমি একই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে ও উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পরিবার ও স্কুল শিক্ষকরা জানায়, বেলা ১১ টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠির সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময়ের মধ্যে তার লেখা শেষ হয়নি। এরপর বাড়িতে গিয়ে রিদমি প্রচুর কান্না করে। পরীক্ষা খারাপ হওয়ায় সে খাবারও খায়নি।

রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, পরীক্ষার হলে শেষ সময়ে তার লেখা শেষ হয়নি। এতে পরীক্ষককে উত্তরপত্র জমা দিতে হয়েছে। এতে সে পরীক্ষা নিয়ে হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি। শারিরীক দুর্বলতা ও পরীক্ষা নিয়ে হতাশার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন