• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : May 19, 2023

লোহাগড়ায় বিএমএসএস’র উদ্যোগে আলোচনা ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২১৯ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর উদ্যোগে চা চক্র, আলোচনা ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বিএমএসএস’র কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি ওবায়দুর রহমানের আয়োজনে ও সভাপতিত্বে আজ ১৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় এবং সংগঠনের নড়াইল জেলা কমিটি ও লোহাগড়া উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে স্বপ্নবীথি পিকনিক স্পটে উক্ত চা চক্র, আলোচনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সংগঠনের ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার।

সম্মানিত অতিথি ছিলেন – সিনিয়র সাংবাদিক অশোক কুন্ডু, মোহাম্মদ কিবরিয়া, সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিল্টন শেখ, সহ-সম্পাদক সুমি খানম, মাহমুদুল হাসান নিপুন, মিনারুজ্জামান মিরন, খুলনা বিভাগীয় নেতা এনামুল হক, নূর নবী সামদানী, মো: সোহেল প্রমুখ।

উপস্থিত ছিলেন – লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ শামীম,
উপদেষ্টা জহিরুল হক মিলু, সাধারণ সম্পাদক নয়ন শেখ, আজিজুর বিশ্বাস, পিকুল আলম, সাব্বির জমাদ্দার, মাহফুজুর রহমান, বাদশা সাদ্দাম, মনির হোসেন, শেখ শাহ আলম সহ প্রমূখ সাংবাদিকবৃন্দ।

আলোচনা ও সাংবাদিকদের মিলনমেলায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলার ঘটনা সহ সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ায় সংগঠনের প্রয়োজনীয়তা ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।
সবশেষে একে-অপরের কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলার আশাবাদ ব্যক্ত করেন এবং এই ধারাবাহিকতায় কালিয়া, নড়াইল ও নড়াগাতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় এমন চা চক্র, মিলনমেলার আয়োজনের প্রয়োজনীয়তার কথাও বলা হয়।

এছাড়া শীঘ্রই বিএমএসএস’র লোহাগড়া, কালিয়া নড়াগাতি থানা কমিটি সহ নড়াইল জেলা কমিটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণার কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন