সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকার এক যুবতী হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন বলে যানা যায়।
০২ ই জুন রোজ শুক্রবার বাদ জুম’আ শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকাস্ত কান্দিগাও কেন্দ্রীয় জামে মসজিদে ৫০ টাকার স্টাম্পে সাক্ষর সহ লেখা হয় আমি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার উপজেলার টেংগাপাড়া পশ্চিম গ্রামের অনিল বর্মন এর তৃতীয় ছেলে সুবল বর্মন আমার স্ত্রী শিলা দাস সহ দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার কান্দিগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন ও পাগলা ঐতিহাসিক বড় জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন সাহেবের হাত ধরে ছয়জন সাক্ষীর উপস্থিতিতে স্বজ্ঞানে এবং স্বইচ্ছায় সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে দিক্ষিত হই।এখন আমার নাম আব্দুল্লাহ রাখা হয়।আমার স্ত্রীর নাম ফাতেমা রাখা হয়।এতে ইসলাম ধর্ম গ্রহন করতে আমাকে কেউ জোর করেনি,চাপ সৃষ্টি করে নি, বরং স্বইচ্ছায় ও স্বজ্ঞানে আমি ইসলাম ধর্মে বিশ্বাস স্হাপন করলাম।