সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস)এর আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাসাসের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায়, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,কৃষক দলের সদস্য নুরুল আমিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন , বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড, নুরুল ইসলাম নুরুল ও বিশেষ অতিথি জেলা বিএনপির সহ সভাপতি এড,মল্লিক মঈন উদ্দিন সোহেল,জেলা বিএনপির সহসভাপতি আ,ত,ম মিছবাহ, জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমেদ, সহ সভাপতি এড, শেরেনুর আলী, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা যুবদলের আহবায়ক আবুল মুনসুর মোহাম্মদ শওকত ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জুল হোসেন ,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সদস্য সচিব, তারেক মিয়া। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে আগামীর আন্দোলনে অংশগ্রহন করে গনতন্ত্রকে পুনরুদ্ধার আন্দোলনে অংশ নেওয়ার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান ও তার জন্য দোআ ও রুহের মাগফেরাত কামনা করেন ।
সভায় আরও উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা জাসাসের সদস্য আলমগীর আহমেদ তালুকদার, কামাল হোসাইন সদর জাসাসের আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব আরাফাত আজিজ সজিব,যুগ্ম আহবায়ক,মশিহুর রহমান রাসেল,জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক, সিরাজুল ইসলাম পলাশ এবং জেলা জাসাসের সদস্য শিশির আহমেদ,সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।