• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 14, 2023

সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে আগুন লেগে পুরো বোট ভস্মীভূত,আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৪৮ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে আগুন লেগে পুরো বোট ভস্মীভূত হয়ে গেছে। তবে এসময় বোটে কোনো পর্যটক ছিলেন না। পর্যটক বহনের প্রস্তুতি নেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের।
শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর সাহেববাড়ী ঘাটে বাঁধা থাকা অবস্থায় জঙ্গা নামের হাউজ বোটে আগুন লাগে। বোট মালিক ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন বোটটি নির্মাণ করতে প্রায় ৪৫-৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান,  নদীতে থাকা অবস্থায় হঠাৎ বোটের মাঝ বরাবর আগুন লাগে।  কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রæত বৃদ্ধি পেতে থাকে। স্থানীয় ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের বাসা বাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত বোটকে নদীতে ভাসিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারেফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ ষ্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি বোট জ্বলন্ত অবস্থায় ভাসছে।
স্থানীয়ভাবে আরও কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বোটটি আর ব্যবহার যোগ্য নয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। 
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৭.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন