• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : April 30, 2023

দিরাইয়ে দোওজ ঐতিহ্যবাহী নাগবাড়ি আগুনে পুড়ে ছাই

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩০ জন পড়েছে
আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

 

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দিরাই উপজেলা পৌর সদরের দোওজ এলাকায় নাগ বাড়ি আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বিকেল ৫টায় স্থানীয় শাওন নাগ ও সুমন নাগের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেশীরা জানান, প্রায় শতবছরের কাঠের তৈরী দোতলা টিনসেড ঘরটিতে দুইভাই শাওন নাগ ও সুমন নাগ বসবাস করতেন। আগুনে ঘরের সব জিনিসপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার বেলা ৫টায় হঠাৎ রান্নাঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ে।
দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোছা ভুইয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে দিরাই বাসস্ট্যান্ডে সড়কে এলোপাতাড়ি বাস থাকায় ফায়ার সার্ভিসের গাড়িটি আটকে যায়। ভিড় টেলে ঘটনাস্থলে যেতে আমাদের কিছুটা বিলম্ব হয়। পরে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এলপিজি গ্যাসের চুলা থেকে বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন