• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : May 7, 2023

নড়াইল জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২১৪ জন পড়েছে
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

খন্দকার ছদরুজ্জামান,

নড়াইল জেলা প্রতিনিধি:

৭ মে (রবিবার) সকাল ০৮:০০ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে্ সাপ্তাহিক মাস্টার প্যারেড ও ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিলশেডে এপ্রিল/২০২৩ ইং মাসের কল্যাণ সভা এবং পরবর্তীতে ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। প্যারেড পরিদর্শন শেষে তিনি সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। এ সময় তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুলস্, পেশাদারিত্ব এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। তিনি কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করেন। অন্যদিকে, অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তারসহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে আলোচনা করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল; জনাব স্বপন কুমার, পুলিশ পরিদর্শক, সিআইডি; জনাব নজরুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; জনাব শেখ কামাল মেহেদী, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর; জনাব আব্দুর রহমান, এসআই (নিঃ), তুলারামপুর হাইওয়ে থানাসহ নড়াইল জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন