• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
প্রকাশ : May 8, 2023

ভূইগাওঁ ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ ময়না মিয়ার বিদায়ী সংবর্ধনা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫১ জন পড়েছে
আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

 

ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভূইগাও স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ (ময়না মিয়া) সাহেবের অবসর জনিত বিদায়ী অনুষ্ঠান আজ সোমবার বিকালে মাদ্রাসা মাঠে আবেগঘন পরিবেশে মাদ্রাসা পরিচালানা কমিটি ও শিক্ষক-ছাত্র /ছাত্রী এবং হিলফুল ফুজুল যুব সংঘ (ভূইগাও) ও ভূইগাও ডেভেলপমেন্ট সোসাইটি ইউ/কে এর সৌজন্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী সংবর্ধনা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলার বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব  শামসুল ইসলাম। কোষাধ্যক্ষ ডাঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ছালিক মিয়া, পরিচালনা পর্ষদের সদস্য জিতু মিয়া, সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, আশিকুর রহমান ইমন, মাদ্রাসা শিক্ষক রনেল আহমদ, আজিজুল হক, কয়েছ মিয়া, সাইদুর রহমান শাহিদ, হিলফুল ফুজুল যুব সংঘের সদস্য ছইদুর রহমান, মামুন, রায়হান, এমদাদ, সাইফুর রহমান, তুহিন, কবির, জাহির প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ভূইগাও পশ্চিম পাড়া ও শেওলা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা অলিউর রহমান।

সভায় বক্তাগণ বিদায়ী শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ (ময়না মিয়া) সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন তিনি তার সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে মাদ্রাসায় সুন্দর ও সুচারুরূপে দায়িত্ব পালন করায় অভিভাবক সদস্য, এলাকাবাসী, সহকারি শিক্ষকগন সকলেই তার ভুয়সি প্রশংসা ও স্মৃতিচারণ করেন এবং দীর্ঘায়ু ও সুস্থ্য জীবন কামনা করেন।
মাষ্টার নূর মোহাম্মদ ময়না মিয়া  অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণে বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর এই মাদ্রাসায় শিক্ষগতার মহান পেশায় নিয়োজিত ছিলাম, জীবনের সব সুখ আহলাদ বিসর্জন দিয়ে অফুরন্ত সময় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ও প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিলাম, আমার ছাত্র-ছাত্রীরা আজ দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, অনেকে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে সুনামের সাথে কাজ করছেন। কেউবা শিক্ষকতার মহান পেশাকে বেচে নিয়েছে। দীর্ঘ কর্মজীবনে যদি কোন ভুলত্রুটি করে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন।

বিদায়ী সম্মাননা সম্বর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষক- ছাত্র/ছাত্রীর পক্ষ থেকে এবং হিলফুল ফুজুল যুব সংঘ, ভূইগাও এবং ভূইগাও ডেভেলপমেন্ট সোসাইটি, ইউ/কে এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় বই সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন