• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : May 9, 2023

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৫ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএমএসএস’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলামের উপর হামলা সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর জাহিদ ও পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার রহমান, আসাদুল সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও চাঁদাবাজি মামলা ও সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে আজ ৯ মে মঙ্গলবার ১১ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় যুগ্ন- মহাসচিব রিয়াজ রহমানের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় যুগ্ন সাধারন সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান চৌধুরী রূপা, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সমাজসেবক রেজাউল করিম রিপন, ইসলামী সংগীত শিল্পী ফজলুর রহমান বিপ্লবী, আমির হামজা, আব্দুল ওয়াদুদ প্রমূখ।

বক্তরা যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সাংবাদিক শাহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলা ও সকল সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের বিচারের দাবি জানান।

উক্ত মানববন্ধনে বক্তব্যকালে সায়েদুর রহমান চৌধুরী রূপা ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত বিচারের দাবী রাখেন, হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সঠিক ও দৃষ্টাষ্টমূলক বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সুনামগঞ্জ সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি তৈয়বুর রহমান, প্রবাসী আব্দুল মছব্বির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিলেট বিভাগীয় সম্পাদক বিপ্লব দেবনাথ, প্রচার সম্পাদক রনি মিয়া, সাংবাদিক শাহাব উদ্দিন রাহুল সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন