মো:আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
শাল্লায় পূর্ব বিরোধের জের ধরে কলেজ শিক্ষাথীর উপর হামলার ঘটনায় আহত ২ থানায় অভিযোগ। বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮ টায় উপজেলার শাল্লা ইউনিয়নের চব্বিশা গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কলেজ শিক্ষাথী মো ইমরান হোসেন (১৮), নজরুল ইসলাম (৩০)। সে চব্বিশা গ্রামের আব্দুল কাইয়ুম এর ছেলে। গুরুত্বর আহত ইমরান হোসেনকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয় এবং নজরুল ইসলামকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় শাল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ইমরান হোসেন বলেন, ঘটনার রাতে আমি নিজ বসতবাড়ি যাওয়ার পথে একই গ্রামের মহিউদ্দিন বাহিনীরা ধারালো অস্ত্র নিয়ে আমার রাস্তা অবরুদ করে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে মোবাইলফোন, স্বণের চেইন ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
এব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।