• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 27, 2023

উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার -ছাতকে মুহিবুর রহমান মানিক এমপি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৫ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

চলমান ডেস্ক :

সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারা বাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন শেখ হাসিনা। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টেছে। ২৬কোটি ৬৬ লক্ষ টাকার কাজের উন্নয়ন ছাড়াও দোয়ারাবাজার উপজেলায় আরও ৬শ ১৪ কোটি টাকার দুইটি ব্রিজ অনুমোদন হয়েছে। আপনারা আমাকে ভোটে নির্বাচিত করলে বাকী অসম্পূর্ণ কাজ এই সরকারের আমলেই হবে ইনসাআল্লাহ।
শুক্রবার (২৬ মে) সকালে ছাতকের নোয়ারাই ইউনিয়নের সুরমা ব্রীজের পাড়ে দোয়ারাবাজার সড়ক মেরামত ও পূর্ণবাসনের ২৬কোটি ৬৬ লক্ষ টাকার কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির ব্যক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, দোয়ারাবাজার উপজেলার চেয়ারম্যান তানভীর আশরাফ চৌধুরী বাবু, ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জেলা পরিষদ সদস্য আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলী, চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামী লীগ নেতা সেলিম হোসেন সেলিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন