• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : June 13, 2023

ভাটিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল বারীর মৃত্যুতে জয়াসেন গুপ্তা এমপিসহ বিশিষ্টজনদের শোক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭৫ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডাঃ আব্দুল বারী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের সময় নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন তিনি। বাদ মাগরিব ইউনিয়নের শরীফপুর গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে যানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁকে। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। জীবদ্ধশায় তিনি বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান বাবু সুরঞ্জিত সেন গুপ্তের সহপাটি ও ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিপুল ভোটের ব্যবধানে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিজ গ্রাম শরীফপুর ও ভাটিপাড়া গ্রামে বিদ্যূতায়নের ব্যবস্থাসহ এলাকার আর্থ সামাজিক কর্মকান্ডে অগ্রনী ভূমিকা পালন করেন। শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের একজন হোমিও চিকিৎসক,সালিশী ন্যায় বিচারক ও নি:স্বার্থ সমাজসেবক হিসেবে এলাকায় তার আলাদা জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা ছিল। পৃথক পৃথক বিবৃতিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ ২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড.জয়াসেন গুপ্তা, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট,সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়,যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস.এন.এম মাহমুদুর রসুল,সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম চৌধুরী ছবি,দিরাই থানা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক প্রদীপ রায়,ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ,এমপি জয়াসেন গুপ্তার একান্ত সহকারী পিন্টু এ সাংমা,আওয়ামীলীগ নেতা ছায়াদ মিয়া,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলাল ও ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন।

আল-হেলাল
সুনামগঞ্জ
তারিখ-১৩.০৬.২০২৩ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন