গত ১০/০৭/২০২৩ খ্রি. রাত অনুমান ০১.০০ ঘটিকা হতে সকাল ০৮.০০ ঘটিকার মধ্যে যেকোন সময়ে ছাতক থানাধীন দিঘলী পূর্ব রামপুর সাকিনস্থ আশফাকুর রহমান ছায়েম এর বসত ঘর হতে একটি লাল-কালো রঙের হিরো প্যাশন প্রো মোটরসাইকেল, যাহার রেজিঃ নম্বর সিলেট-হ-১৩-৩৮০৪ অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। উক্ত বিষয় আশফাকুর রহমান ছায়েম বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ করলে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
উক্ত মামলা রুজুর পর ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সুনামগঞ্জ সদর মডেল থানাধীন বেতগঞ্জ বাজার এলাকা হতে গত ১২/০৭/২০২৩ খ্রি. বিকাল ০৪:৩০ ঘটিকায় আসামি মোঃ খলিলুর রহমান (২৪), পিতা-মৃত আঞ্জব আলী, সাং-যোগীরগাঁও আমবাড়ী, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির দেয়া তথ্য অনুযায়ী বাদীর চুরি যাওয়া বর্ণিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামিকে যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।