• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : July 28, 2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৩ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

 

হীমেল কুমার মিত্র
স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় মহাসমাবেশ থেকে বিভাগের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন
বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না, তিনি খোঁজখবর নেন। তিনি জানেন কখন কী করতে হবে। রংপুরবাসী না চাইতেই উনার কাছে অনেক কিছু পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্যদিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারও তিনি রংপুরকে সুখবর দেবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন
এখন আমাদের রংপুরের পক্ষ থেকে দেওয়ার পালা। সেই সুযোগ এসেছে। প্রধানমন্ত্রীর জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে উনার প্রতি কৃতজ্ঞতা জানাবে রংপুরবাসী, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই অপেক্ষায় রয়েছি। আশা করছি, স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে দেখিয়ে দেবে বাংলাদেশকে রংপুরবাসী।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুজিত রায় নন্দী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছেন। সেটি সময় বলে দিবে। অচিরেই তিস্তার উন্নয়নে কাজ হবে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তা বিষয়ে সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ৩০০ ভলানটিয়ার থাকবেন মাঠে। 
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চার বছর পর রংপুরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা। বিশেষ করে আশায় বুক বাঁধছেন তিস্তাপাড়ের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন