• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : August 21, 2023

তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় ,মাহবুবুর রহমান ফরহাদ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১১৫ জন পড়েছে
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

চলমান ডেস্ক :

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আমরা পড়ালেখা করি কেন? সেটা আমাদের জানতে হবে। আমি কী করবো আমাকে লক্ষ্য স্থির করতে হবে। যদি শুধু লক্ষ্য হয় বড় ডিগ্রি নিয়ে বড় চাকরি করবো। তাহলে ভুল চিন্তা করছেন, চিন্তার জগৎ বদলাতে হবে। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হতে হবে মানবিক মূল্যবোধ বিকাশ। তালামীযে ইসলামিয়া ছাত্রসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। যাতে ছাত্রসমাজ মেধা বিকাশের মাধ্যমে সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশের জন্য মানবসম্পদ হয়ে গড়ে উঠে। আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আজকের ছাত্রসমাজকেই এগিয়ে আসতে হবে।

২১ আগস্ট ২০২৩, সোমবার, দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা সভাপতি সোহানুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল ত্বাহা, সুনামগঞ্জ জেলা সভাপতি মো. মুহাইমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাইম, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, সপ্তগ্রাম হলদার কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ উদ্দীন ও পাগলা হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান তালুকদার, টাইলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন দাস, শান্তিগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সুরমা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু তাহের, ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা তারেক আহমদ, কিংস্টার উচ্চ বিদ্যালয় সিলেটের সাবেক ইংরেজি শিক্ষক ও সাংবাদিক রাকিব আলী, সংগঠনের সুনামগঞ্জ জেলা সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমিজ উদ্দীন ও শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আহমেদ শফিক রাহিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি আলিনুর রহমান, শাখা অর্থ সম্পাদক কাজী রাসেল, অফিস সম্পাদক মামুন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাদিম হোসাইন, পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সভাপতি সালেহ আহমদ, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা সভাপতি আবু হানিফ, ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা সভাপতি লোকমান আহমদ, খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদ্রাসা সভাপতি মুস্তাক হোসেন সামি, জয়কলস ইউনিয়ন শাখা সহ সভাপতি মুবারক উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ রবিন, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন