• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : August 22, 2023

লংগদুতে আওয়ামীলীগের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

 

বিপ্লব ইসলাম,
লংগদু উপজেলা প্রতিনিধি:

লংগদুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টায় লংগদু উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সেলিম এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাদ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি জেলা জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ত্রিদীব কান্তি দাশ, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শামশুদ্দোহা চৌধুরী, জেলা দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, জেলা উপ-দপ্তর সম্পাদক মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান সহ, বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও বীর মুক্তিযুদ্ধাগন উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিহত করে, আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যেতে হবে। কোন অপশক্তি উন্নয়নকে বাঁধা সৃষ্টি করতে পারবেনা। তারা মনে করেছিলো বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে ধ্বংস করে দিবে, কিন্তু তা করতে পারেনি। দেশকে আবার পুনরায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আগামী নির্বাচনে সকলের সহযোগীতায় আওয়ামী সরকার আবারো ক্ষমতায় আসবে।

উল্লেখ্য যে, এর আগে মাইনী বনশ্রী বিশ্রামাগারে প্রথমে অবস্থান করে, সেখান থেকে লংগদু সেনাজোনে চা বিরতী শেষ করে লংগদু বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে র‍্যালি শেষ করে। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে এক মিনিট নিরাপত্তা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন