• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : April 27, 2024

হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল পুলিশ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৫ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:জিডি ও অভিযোগের প্রেক্ষিতে হারানো ও চুরি যাওয়া ৩টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে তাহিরপুর থানা পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে তাহিরপুর থানাধীন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেন এএসআই নাজিম উদ্দিন।

এএসআই নাজিম উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন জায়গা থেকে কয়েকজনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায় এবং চুরি হয়ে যায়। এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আজ বিকালে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারের নির্দেশে প্রকৃত মালিকদের হাতে এই মোবাইল ফোনগুলা বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে তাহিরপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিকরা।

এবিষয়ে মোবাইল মালিক কামরুল হাসান (৩৮) বলেন, আমি পেশায় একজন শ্রমিক। গত কয়েকদিন আগে আমার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে মোবাইল ফোনটি কিনেছিলাম। শখের মোবাইল ফোনটি হারিয়ে আমি মনে প্রচণ্ড কষ্ট পাই। কোন উপায় না পেয়ে আমি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। আমি ভেবেছিলাম হারানো মোবাইল ফোনটি আর কখনোই ফিরে পাবো না। আজ যখন তাহিরপুর থানার ওসি স্যারের নির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন স্যার আমার হাতে আমার হারানো মোবাইলটি তুলে দিলেন তখন আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। আমি তাহিরপুর থানার ওসি স্যার ও এএসআই নাজিম স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই।

একইভাবে মোবাইল মালিক শামীম আহমদ (৩৪) তার হারানো মোবাইল ফোনটি এএসআই নাজিম উদ্দিনের হাত থেকে গ্রহণ করে কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, আমি একজন দিনমজুর। কিছুদিন আগে আমার মোবাইল ফোনটি হারিয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম। তখন আমি আল্লাহর নিকট বিচার দেই। আজ আল্লাহ আমার ডাক শুনেছেন। বাংলাদেশের প্রতিটি থানায় তাহিরপুর থানার ওসির মত যদি স্যার থাকতো তাহলে আমার মত গরিব দুঃখী মানুষের অনেক উপকার হতো। আল্লাহ তাহিরপুর থানার ওসি স্যার ও এএসআই নাজিম উদ্দিন স্যারের মঙ্গল করুন। স্যারেরা অনেক দিন বেঁচে থাকুক।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গত কয়েকমাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। হারানো মোবাইল ফোন উদ্ধারের আমাদের এ কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে। আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন