• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : May 17, 2024

সুনামগঞ্জে নবনির্মিত পুনাক বিপণী বিতান উদ্বোধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪০ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪

চলমান ডেস্ক ::সুনামগঞ্জে নবনির্মিত পুনাক বিপণী বিতান উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। আজ শুক্রবার (১৭ মে ২০২৪ খ্রি.) বেলা সোয়া ১২টায় পুনাক সভানেত্রী সুনামগঞ্জ সদর থানা সংলগ্ন এ বিপণী বিতান ফুল ও কেইক কেটে শুভ উদ্বোধন করেন। পরে তিনি পুনাক বিপনী বিতান এবং পুলিশ শপিং মল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিপনী বিতানের পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সিলেট রেঞ্জ পুনাক উপদেষ্টা রোকেয়া খাতুন, সিলেট মেট্রোপলিটন পুনাক সভানেত্রী রুমানা নাহিদ, আরআরএফ পুনাক সভানেত্রী লিমা বেগম, সুনামগঞ্জ জেলা পুনাক সভানেত্রী মিসেস নুরুন্নাহার মুনমুন, সাধারণ সম্পাদিকা সুনন্দা দাস, কোষাধ্যক্ষ মিসেস মাশরুফা তানিয়া, সদস্য মিসেস শতদ্রু সাহা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পুনাকের উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগীতায় পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুনাক সভানেত্রী প্রধান অতিথি হিসাবে যোগদান করে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ১২০ জন দুস্থ নারীকে বস্ত্র দেওয়া হয়।

পরে পুনাক সভানেত্রী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুনাক সদস্যদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। সভায় জেলা পুনাকের কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। পুনাক সভানেত্রী জেলা পুনাক সদস্যদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে তার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। সভা শেষে জেলা পুনাকের পক্ষ থেকে পুনাক সভানেত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে সকাল ১১টায় পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সাথে পুনাক সভানেত্রী সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে উপস্থিত হন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পুনাক সভানেত্রী মিসেস নুরুন্নাহার মুনমুনসহ জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন