• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : May 26, 2024

সুনামগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭৩ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪

চলমান ডেস্ক ::মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ এপ্রিল ২০২৪ খ্রি.) বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নিতিপ্রাপ্ত) আবু সাঈদ। এ সময় পেট্রোল পাম্পের মালিক প্রতিনিধিগণ চোরাই পথে পেট্রোল আমদানি ও বিক্রয়ের বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার চোরাই পথে পেট্রোল আমদানি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে আশ্বাস প্রদান করেন। চোরাই পথে পেট্রোল আমদানিকারীদের তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়। কোনো মোটরসাইকেল চালক যাতে হেলমেট ছাড়া ফুয়েল নিতে না পারে, তা নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পের মালিক প্রতিনিধিদের আহবান করা হয়। এ বিষয় জেলা পুলিশের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ চৌধুরী, জেলা ট্রাফিকের সকল অফিসারসহ বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন