মাহবুব আলম মিলাদ, বিশেষ প্রতিনিধিঃসুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহকে বদলি দেওয়া হয়েছে। তার স্থলে নতুন পুলিশ সুপার হচ্ছেন এম এম মোর্শেদ বিপিএম বার।
রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ পুলিশের সুনামগঞ্জসহ ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য জেলাগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছেন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এম এম মোর্শেদ। তিনি বর্তমানে পেষণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্মরত রয়েছেন। বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ কে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ।
প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলির মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস প্রজ্ঞাপন জারির বিষয়টি তারাও জেনেছেন জানিয়ে বললেন, জুন মাসের জরুরি কাজ শেষ করে হয়তোবা বিদায় নেবেন বর্তমান পুলিশ সুপার মহোদয়।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক ও প্রকাশক: এম. মাহফুজুর রহমান সজিব, নির্বাহী সম্পাদক: রাকিব আলী (রকি), পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ০১৩১৬-৩৩৩৪৩১, ওয়েব: www.dainikcholomanbangladesh.com
ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।