• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : June 28, 2024

সুনামগঞ্জে ২৪শের বন্যায় সড়ক খাতে ২২শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৬ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

চলমান ডেস্ক::সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেছেন, সুনামগঞ্জ জেলায় এবারের বন্যায় প্রায় ২২শ’ কোটি টাকা সড়ক খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক হচ্ছে মোট ৯৫.৫৬ কিলোমিটার। এরমধ্যে সিলেট-সুনামগঞ্জ ৬.২০ কিলোমিটার, কাচিরগাতি-বিশ্বম্ভরপুর ১২.৩২ কিলোমিটার, জামালগঞ্জ-সুনামগঞ্জ ১২.৩০ কিলোমিটার, গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার ২২.৬০ কিলোমিটার, নিয়ামতপুর-তাহিরপুর ১০.৯০ কিলোমিটার, দোয়ারাবাজার-সুনামগঞ্জ ১৫.৮০ কিলোমিটার, মদনপুর-দিরাই ৭.৮০ কিলোমিটার ও পাগলা-জগন্নাথপুর রানিগঞ্জ-আউশকান্দি ৭.৬৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের স্বল্প মেয়াদি মেরামতের সম্ভাব্য ব্যয় ১৯ কোটি ৮০ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদি মেরামতের জন্য সম্ভাব্য ব্যয় ২৪৯ কোটি ৯৬ লাখ টাকা।

সচিব আরও বলেন, কোনো অবস্থাতেই পানি প্রবাহ বন্ধ করা যাবে না। পানি প্রবাহ ঠিক রেখেই সড়কের কাজ করতে হবে। অনেক জায়গাতেই ব্রিজের পাশেই খাল ভরাট হয়ে আছে, এতে পানি প্রবাহসহ নানা সমস্যার সৃষ্টি করছে, এসব উচ্ছেদ করতে হবে। গ্রামের মানুষের মতামত নিয়েই সড়ক নির্মাণকাজের পরিকল্পনার উপর গুরুত্বারোপ করতে হবে। কারণ স্থানীয়দের অনেক অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমাদের বন্যার সঙ্গেই বসবাস তাই সেই মোতাবেক ডিজাইন করে পরিকল্পনা করার আহ্বান জানান তিনি। শুক্রবার তিনটার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ও সওজ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সুয়েব আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট ফজলে রাব্বী, প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, প্রকৌশলী রক্ষণাবেক্ষণ জিকরুল হাসান, সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল হামিদ, সোহাগ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন