• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : July 2, 2024

দোয়ারাবাজারে সুরমায় নৌকাডুবি, মা-শিশু সন্তানসহ নিখোঁজ- ৩

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে সুরমা নদীতে এ নৌ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, দোয়ারা সদরে ইউনিয়নের নৈনগাঁও গ্রামের বাসিন্দা জোসনা বেগম (৩২) এবং তার মেয়ে ময়না খাতুন (২) ও বৃদ্ধা গুলজান বেগম (৬৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১টায় আজমপুর মুজিবপল্লী থেকে একটি নৌকায় ৭ জন যাত্রী সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজারে যাচ্ছিলেন। এ সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ৪ জনকে জীবিত উদ্ধার করে। তবে মা-মেয়ে ও এক বৃদ্ধা নদীর স্রোতে ভেসে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, ফায়ারসার্ভিস ও দোয়ারাবাজার থানা পুলিশের যৌথ উদ্ধার কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন