• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 16, 2024

সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শনে সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১০৭ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান সুনামগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং পুলিশ অফিস হিসাব শাখার কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ বুধবার (১৬ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল ১০টায় ডিআইজি এই পরিদর্শন উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিসের হিসাব শাখায় দ্বিবার্ষিক পরিদর্শন করেন এবং সেখানে ব্যবহৃত বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সমুন্নত রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি সিলেট রেঞ্জ বায়েজিদ বিন মনসুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন