• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : December 29, 2024

সুনামগঞ্জে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় পৌরসভার মেয়রসহ ৫জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১০২ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

চলমান ডেক্স:সুনামগঞ্জে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাদের বখতসহ ৫জনের জামিন না মুঞ্জর করেন।

রোববার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দ্রæত বিচার আদালতের বিজ্ঞ বিচার নির্জন মিত্র তাদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃত অন্যান্য আসামীরা হলেন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী,সাধারন সম্পাদক জুবায়ের আহমদ অপু,ও মামলার ২৮ নং আসামীসহ ৫জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু জানান,গত ৪ আগষ্টের ঘটনার মামলায় সাবেক পৌরসভার মেয়র নাদের বখতসহ যাদেরকে এই মামলায় জড়ানো হয়েছে মূলত এই ঘটনার সাথে তাদের কোন ধরনের সম্পৃত্তা নেই। তিনি আসামীপক্ষের আইনীজীবি হিসেবে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

উল্লেখ্য গত ৪ আগষ্টে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে দোয়ারাবাজারের জহুর আহমদ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ২রা সেপ্টেম্বর জহুরের বড়ভাই হাফিজ আহমদ বাদি হয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান আসামী করে সুনামগঞ্জ দ্রুত ট্রাইব্যুনালে ৯৯ জনের নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো অনেককেই আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান,সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে পুলিশ গ্রেফতার করে। তারা বেশকিছুদিন কারাবাসের পর এখন জামিনে রয়েছেন।
২৯.১২.২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন