• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 15, 2025

সুনামগঞ্জে চলছে “অপারেশন ডেভিল হান্ট”, গ্রেফতার-৫

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৫ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

চলমান ডেক্স:দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে সুনামগঞ্জে চলছে “অপারেশন ডেভিল হান্ট”। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ১. আবিদ হাসান রনি (২০) – তাহিরপুর থানাধীন দক্ষিণকুল গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন বালিজুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ২. আক্কল চন্দ্র সরকার (৩৮) – মধ্যনগর থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। ৩. আব্দুল আলিম (২৩) – বিশ্বম্ভরপুর থানাধীন আক্তারপাড়া গ্রামের বাসিন্দা। ৪. রতিন্দ্র কুমার রায় (৬০) – সুনামগঞ্জ সদর থানাধীন নিয়ামতপুর গ্রামের বাসিন্দা, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৫. মো: ইয়াহিয়া (৩৭) – ছাতক থানাধীন বেরাজপুর গ্রামের বাসিন্দা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন