• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : April 26, 2025

জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ২ নৌকা ও ৪ জন আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬২ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

চলমান ডেক্স:সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার ফুলভরি গ্রামের মোঃ আক্তার হোসেন (৩২) কাটাখালী গ্রামের নূর আলম (২৪)ফুলভরি গ্রামের তোফায়েল আহমদ (২৪) এবং তার ভাই মূসা মিয়া (২০)।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার ইউনিয়নের অন্তর্গত রক্তি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। জামালগঞ্জ থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রায় ১৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৬৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জামালগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন