চলমান ডেক্স:আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে দলীয় প্রার্থী বাছাই পর্ব নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ (জেলা শহর) পৌরসভা শাখার এক মতবিনিময় সভা, মঙ্গলবার (১লা জুলাই) পূর্ব বাজার জামে মসজিদের দু-তলায় অনুষ্ঠিত হয়েছে।
পৌর শাখার সভাপতি মাওলানা রুকন উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী’র সঞ্চালনায় উপস্থিত সকল দায়িত্বশীল/নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য ও মতামত ব্যাক্ত করেন।
নির্বাচনে অংশগ্রহণে প্রত্যাশী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং উপস্থিতির সর্বসম্মত মতামতের ভিত্তিতে ক্রমান্বয়ে তিনজনকে সমর্থন দেয়া হয়।
প্রথম ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী।
২য় জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর।
৩য় ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান।
উপস্তিতিদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি মোস্তফা কামাল, মুফতি তাফাজ্জুল হক, মাওলানা তায়েফ আহমদ, মাওলানা বিলাল আহমদ , মাওলানা আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা আমীরুল ইসলাম, মাওলানা খালেদ আহমদ, মাওলানা মাবিয়া হাসান শ্যামল, মাওলানা আজমল হোসেন, মাওলানা শাহেদ আহমদ,মৌল: কাওসার আহমেদ, হোসাইন আহমদ, মাওলানা আসহাব উদ্দিন, মাওলানা আতাউর রহমান, হাফিজ আবুল কাশেম,মাওলানা আব্দুল হাফিজ, হাফিজ মোরাদ আহমদ প্রমুখ।