• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : July 3, 2025

সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮২ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

চলমান ডেক্স:সুনামগঞ্জ-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী মনোনীত হয়েছেন। তিনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, দারুল হিকমাহ আল-ইসলামিয়া সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়াও তিনি ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জ-৪ আসনটি তিনটি সাংগঠনিক উপজেলা নিয়ে গঠিত, সুনামগঞ্জ পৌরসভা, সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রার্থী বাছাই পর্ব শুরু হলে প্রথমেই বিশ্বম্ভরপুর উপজেলা মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

পরবর্তীতে সদর উপজেলায় যৌথভাবে তিনজনের নাম প্রেরণ করে, যার মধ্যে মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী অন্যতম। সর্বশেষ, আজ সুনামগঞ্জ পৌরসভা থেকে একমত হয়ে তাঁকেই অগ্রাধিক্র প্রার্থী হিসেবে ১ম নাম ঘোষণা করে। ফলে দলীয় প্রার্থীতায় তিনি সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনীত হলেন।

উল্লেখ্য, মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী এক যুগেরও বেশি সময় ধরে সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের পক্ষ থেকে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষা ও দ্বীনি খেদমতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি সুনামগঞ্জে দারুল হিকমাহ আল-ইসলামিয়া নামে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি, সুনামগঞ্জ সদরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম অষ্ট্রগ্রাম শাখাইতির মুঈনে মুহতামিম হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

জনগণের মাঝে গ্রহণযোগ্যতা, সংগঠনের প্রতি আনুগত্য ও মাঠপর্যায়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কারণে তাঁর প্রার্থিতা দলের তৃণমুল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন