• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : July 29, 2025

কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: ২৮ জুলাই দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল অবঃ এ টি এম আনিসুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের সিলেটের পরিচালক ডাঃ রিয়াজুল ইসলাম, সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, ক্যাব সভাপতি জামিল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল,জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার আয়েশা আক্তার, সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোওয়ার আলী, সাবেক সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, ডাঃ অতনু ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা জাসাস সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, ইউপি চেয়ারম্যান আক্তারুজজামান,ছবাব মিয়া সহ অন্যান্য শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট গণ।
সেমিনারে কমিউনিটি ক্লিনিকে আরও বেশী স্বাস্থ্য সেবা নিশ্চিত করন এবং বিদ্যমান সমস্যার সমাধান করার আশ্বাসও প্রদান করেন। ডাঃ আসিফ মাহমুদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ রাজেশ সিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন