• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : August 5, 2025

গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮২ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : চব্বিশ এর জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য দৈনিক খবরপত্র প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক আল হেলাল মোঃ ইকবাল মাহমুদসহ শহীদ সাংবাদিক পরিবার ও দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদেরকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। গত ১লা জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ইং পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য স্বীকৃতি ও সম্মাননা প্রদান করে সরকারী এ সংস্থাটি। এই লক্ষ্যে উক্ত গণঅভ্যুত্থানে যারা সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন এবং সাহসিকতা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগনের কাছে সত্য তথ্য তুলে ধরেছেন কেবলমাত্র সেসব সাংবাদিকদেরকেই এ সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সুনামগঞ্জের অগ্রজ সাংবাদিক,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল হেলাল বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে জেলার ৩ বীর শহীদানদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় পাশাপাশি জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকায় জুলাই যুদ্ধে আহত জেলার বিভিন্ন জুলাই যোদ্ধাদের নিয়ে প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরুপ এ সম্মাননায় ভূষিত হন।
রবিবার (৩ আগস্ট) বিকাল ৫টায় ঢাকার সার্কিট হাউস রোডস্থ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ডিএফপি অডিটরিয়াম মিলনায়তনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ইং এর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত/সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এবং বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিক আল হেলালের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো: শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) মোঃ কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড.মোহাম্মদ আলতাফ-উল আলম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক সামছুল হক জাহিদ, বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ,প্রেস ইনসষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহা পরিচালক ফারুক ওয়াসিফ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি খায়রুল বাশার,সদস্য শাহীন হাসনাত,দৈনিক কালবেলা পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন,যমুনা টিভির এ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান,এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত ও ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম,শহীদ মাতা সামছিয়া জামাল ও সাংবাদিক এমরান হোসাইন প্রমুখ। সভা পরিচালনা করেন সাংবাদিক নেতা আমিরুল মোমেনিন মানিক। পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন হাফিজ মাওলানা সৈয়দ মুহাম্মদ সামছুল হক। সভাপতির সমাপনী ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্রাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। ট্রাস্টের নিবেদিত অফিস সহকারী একেএম ফরিদ উদ্দিন জানান,অনুষ্ঠানে শহীদ পরিবারসহ ১৯২ জন সাংবাদিককে সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়। পরে তথ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন সহকারে কুশল বিনিময় করেন সাংবাদিক আল হেলাল মোঃ ইকবাল মাহমুদ।

তা: ৫/৮/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন