• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : August 21, 2025

তাহিরপুরে ভুয়া পুলিশ এনএসআই আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৯ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চলমান ডেক্স:সুনামগঞ্জ জেলার এনএসআই ইনচার্জ এর তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের তাহিরপুর গ্রাম থেকে একজন ভুয়া এনএসআই সদস্যকে তাহিরপুর থানা পুলিশ আটক করেন৷

এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন থেকে এনএসআই লোগো সম্বলিত একটি ভুয়া পরিচয়পত্র এবং বহিঃ বাংলাদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাওয়া যায়৷

জানাযায়, এনএসআই লোগো সম্বলিত আইডি কার্ড ব্যবহার করে আটক ব্যক্তি বিভিন্ন লোকের নিকট থেকে এনএসআইতে চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা নিতো।

অভিযুক্ত ব্যক্তি গত ২০২৩ সালে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে৷ পরবর্তীতে সে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন গুদিগাও গ্রামের রুহুল আমিনের মেয়ে তামান্না নামের একজন কে বিবাহ করে এবং সেখানে থেকে বিভিন্ন সময়ে এনএসআইতে চাকুরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নেয়৷

আটককৃত ব্যক্তি (হিন্দু থাকাকালীন) নাম- টিটুল বিশ্বাস,পিতা সাধন বিশ্বাস, মাতা সুসমা বিশ্বাস, গ্রাম মধ্য তাহিরপুর (রায় পাড়া)থানা তাহিরপুর৷

বর্তমান ঠিকানাঃ (মুসলিম হওয়ার পরে) ভুয়া পিতা-মাতার পরিচয়সহ (পাতানো) নামঃ আরাফাত হোসাইন, পিতা মুজাম্মিল মাতা আমেনা খাতুন গ্রামঃ মাইজবাড়ি কোরবান নগর ইউনিয়ন, সুনামগঞ্জ সদর৷

জেলা এনএসআই সুনামগঞ্জ এর ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনা মোতাবেক তাহিরপুর থানা পুলিশের সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

তাহিরপুর থানার এস আই নাজমুল ইসলাম বলেন অভিযুক্ত ব্যক্তিকে বর্তমানে তাহিরপুর থানায় আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন