• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
প্রকাশ : November 22, 2025

সিলেটে জাতীয় দৈনিক বর্তমান বাংলার বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৬ জন পড়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় দৈনিক বর্তমান বাংলা–এর উদ্যোগে “সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা এই সম্মেলনে বিভিন্ন উপজেলা ও জেলা প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সিরাজুল মনির, সিনিয়র সাংবাদিক ও পত্রিকাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি মাঠপর্যায়ের সংবাদকর্মীদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।

সম্মেলনের সভাপতিত্ব করেন দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরো প্রধান কামরুল হাসান জুলহাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির জেলা প্রতিনিধি মুফিজুর রহমান নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রুহেল আহমেদ। তিনি সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বর্তমান বাংলার
গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দৈনিক বর্তমান বাংলার

দক্ষিণ সুরমা প্রতিনিধি মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ প্রতিনিধি মো. মঈন উদ্দিন, কানাইঘাট প্রতিনিধি ফয়েজ আহমদ,জৈন্তাপুর প্রতিনিধি সাহেদুর রহমান, হবিগঞ্জের লাখাই প্রতিনিধি পারভেজ মিয়া, বানিয়াচং
প্রতিনিধি খলিলুর রহমান রাজু, ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান ইমন, সিলেট সদর ক্যামেরা পার্সন শাহিন আহমদ।সম্মেলনে প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল, ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং সমন্বিত কাজের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন