• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
প্রকাশ : February 8, 2026

সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৮৪ জন পড়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
1-4064x3048-1-0-{}-0-12#

চলমান ডেক্স: সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে অনড় থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার। রোববার (৮ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জোটের সিদ্ধান্ত উপেক্ষা করে ছড়ানো বিভ্রান্তি নিরসন এবং ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।

​সংবাদ সম্মেলনে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি ‘বই’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।

​মাওলানা মুজ্জাম্মিল হক বলেন, “গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সুনামগঞ্জ-১ সহ ৭টি আসনে তাদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কারিগরি ও আইনি জটিলতায় ব্যালট পেপার থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দেওয়া সম্ভব হয়নি। এখন সেই প্রতীককে কেন্দ্র করে একটি মহল কৌশলে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

​তিনি আরও যোগ করেন, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আমীর মাওলানা তোফায়েল আহমদের হাতে প্রতীক তুলে দেওয়ার যে খবর অনলাইনে ছড়ানো হচ্ছে, সে বিষয়ে কেন্দ্রীয় জোট বা নেজামে ইসলাম পার্টি কিছুই জানে না। তিনি একে জোটের সাথে ‘প্রতারণা’ ও ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেন।

​সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের এই প্রার্থী জোর দিয়ে বলেন, তিনি নির্বাচনী মাঠ ছাড়েননি এবং আগামী ১২ তারিখ পর্যন্ত ‘বই’ মার্কা নিয়ে লড়াইয়ে থাকবেন, কোনো প্রকার গুজবে কান না দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান, জোটের সিদ্ধান্ত অমান্যকারীদের ভোটের মাধ্যমে ‘উচিত জবাব’ দেওয়ার জন্য তিনি নির্বাচনী এলাকার জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বর্তমানে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। সংবাদ সম্মেলনে তিনি নিজের সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং জোটের প্রতি তাঁর আনুগত্যের কথা স্মরণ করিয়ে দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

​পরিশেষে, উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে এবং ভোটারদের সুস্বাস্থ্য কামনা করে তিনি সংবাদ সম্মেলন সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন