• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 12, 2026

সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৬৭ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

চলমান ডেক্স: সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার ৮৮টি ইউনিয়নের ৭শত ২০টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ইং সমাপ্ত হয়েছে। এবার ১০ লক্ষ,৬০ হাজার,৫৪ জন পুরুষ ভোটার,১০ লক্ষ,২০ হাজার,১ শত ৪৯ জন নারী ভোটার ও ৩২ জন হিজড়াসহ মোট ২০ লক্ষ ৮০ হাজার,২শত ৩৫ জন ভোটার ছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) স্মরণকালের অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনে বেসরকারী ফলাফলে ৫টি আসনেই জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। এর মধ্যে ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বাকি ৪টি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা মূল প্রতিদ্বদ্বীতায় রয়েছেন। তবে ভোটের ব্যবধান ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। জেলার ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর উপজেলার নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে ১ লাখ ৬৪ হাজার ২শত ৬১ ভোট পেয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান কামরুল। তার নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান (দাড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ৩ শত ৩৪ ভোট। দিরাই-শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ২ আসনে ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে ধানের শীষ প্রতিকে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতে ইসলামীর এডভোকেট শিশির মোহাম্মদ মনির (দাড়িপাল্লা) পেয়েছেন ৫৭ হাজার ৮শত ৫৮ ভোট। শান্তিগঞ্জ-জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতিকে ৯৬ হাজার ৬ শত ৬৬ ভোট পেয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী ব্যারিস্টার আনোয়ার হোসেন (তালা) পেয়েছেন ৪১ হাজার ৯শত ৮৪ ভোট। সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৪ আসনে ৯৭ হাজার ৫ শত ৫৫ ভোট পেয়ে ধানের শীষ প্রতিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নরুল ইসলাম নুরুল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট মোহাম্মদ সামছ উদ্দিন (দাড়িপাল্লা) পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ৫২ হাজার ৯ শত ৯৭ ভোট পেয়ে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর আব্দুস সালাম মাদানী (দাড়িপাল্লা) পেয়েছেন ৯৯ হাজার ৯শত ২৮ ভোট। জেলার ৫ বিজয়ীর মধ্যে সর্বাধিক ৫৪ হাজার ৬শত ৮২ ভোট ব্যবধানে সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ও ৩৯ হাজার ৯৩২ ভোটের ব্যবধানে নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হন। সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ শুকুর মাহমুদ মিঞা বিএনপি প্রার্থীদের নিরংকুশ বিজয়ের কথা স্বীকার করে বলেন,সকল আসনেই বিএনপি প্রার্থীরা বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তবে ভোটের সঠিক পরিসংখ্যান জানাতে আরো সময় লাগবে। অন্যদিকে বিএনপি প্রার্থীদের এই বিশাল বিজয়ে বিশেষ করে জেলার অন্যতম ইসলামপন্থী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও সংখ্যালঘু ভোটারদের সক্রিয় অবদান রয়েছে বলে জানান বিজয়ী প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন