• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : March 7, 2026

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৫০ জন পড়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি)-এর উদ্যোগে ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলার  সদর  উপজেলার সুরমা ইউনিয়নের সদরগর, আমিরপুর, আমিরগঞ্জ, কুরুতলা ও বাহাদুরপুর গ্রামের প্রায় দেড়শত অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি ছোলা।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বজলু।  সাধারণ  সম্পাদক  লতিফুর রহমান  রাজুর  সঞ্চলনায়  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি ইউকের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মোশাহিদ, কোষাধ্যক্ষ সৈয়দ আতাউর রহমান,  প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক চম্পা বেগম।

এ সময় স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল মতিন, নুর হোসেন আজিজ, ওসমান গণি, অলি মড়ল, আব্দুন নূর প্রমুখ। 

আলোচনা সভা শেষে অতিথিরা দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী নিতে আসা বৃদ্ধ ইকবাল হোসেন বলেন, ঈদের সময় এ ধরনের সহায়তা পেয়ে তিনি খুবই খুশি। এতে পরিবার নিয়ে কয়েকদিন ভালোভাবে চলতে পারবেন। তিনি আশা করেন, প্রবাসীরা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবেন।

বৃদ্ধা সালেমা বেগম বলেন, তার ছয় সদস্যের পরিবারে মাত্র একজন উপার্জন করেন। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানো কঠিন। প্রবাসীদের দেওয়া এই খাদ্যসামগ্রী পেয়ে তিনি খুবই আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন