মোঃ ইমরানুল হাসান,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে শিক্ষা ও সামাজিক সেবামূলক সংগঠন ‘দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সভামঞ্চে সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওবায়দুল হক মোনেম, সাধারণ সম্পাদক এহসান আহমেদ, উপদেষ্টা ইয়াকুব শাহরিয়ার, মানছুর আহমদ ও মোহাম্মদ হাসান জকি।
ইফতার পূর্ব আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফুজাইল আহমেদ এবং কার্যকরী সদস্য ইমরানুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এনামুল হক হৃদয়, প্রশান্ত পাল, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী নোমান, অর্থ সম্পাদক অপু দেব নাথ, প্রচার সম্পাদক ডি.টি. প্রকাশ পাল শুভ, যোগাযোগ বিষয়ক সম্পাদক নাইম মিয়া, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সজিব আল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।