• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ সুনামগঞ্জে অবৈধ করাত কল বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১
প্রকাশ : April 29, 2026

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪ জন পড়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে শোভাযাত্রা, মানববন্ধন ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের গ্রিন লিডার আজিজুল হক, ওমর ফারুক, অপূর্ব, রাকিবুল, লিমন, সিনহা, শাহীন, সাদ্দাম, সিয়াম, হামীম, হৃদয়, মুরাদ, হযরতসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, “শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এ বিভিন্ন দফা উল্লেখ থাকলেও এর বাস্তব প্রয়োগ খুবই সীমিত। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাতেও অবাধে শব্দ দূষণ হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

তারা আরও বলেন, “শব্দ দূষণ একটি নীরব ঘাতক। এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা—দুইটিই সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

কর্মসূচিতে সংগঠনের সদস্যরা পথচারী ও যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এমন সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন