• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গৌরারং ইউনিয়নে সংঘর্ষ:সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলা-আহত ২ তাহিরপুরে পর্যটন কেন্দ্র ও গ্রাম রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি স্থানীয়দের ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমদ তাহিরপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পবিত্র রমজান মাসে মহিষখলা বাজারে কয়লা-পাথরবাহী ট্রাকের দাপট, ধুলা-শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী ঈদকে টার্গেট করে  চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার
প্রকাশ : October 1, 2022

উলিপুর উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৬ জন পড়েছে
আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন থেতরাই ইউনিয়ন এর সাতদরগায়, উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে । মন্দির গুলোর আশেপাশে বসবাসরত নানা ধর্ম ও বর্ণের মানুষ জনও ধর্মীয় সম্প্রীতির বন্ধন রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সী বিপুল সংক্ষক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদেয়। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২৭-কুড়িগ্রাম -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন,বিশেষ অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান।
অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম,কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহকারি কমিশনার (ভূমি) উলিপুর, কাজী মাহমুদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,(আতা)। কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুর বকত্ব মিয়া,সাতদরগাহ নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য,গত বছর কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে একটি চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী শারদীয় দুর্গাপূজার সময় উলিপুর উপজেলার গুনাইগাছ,থেতরাই ও বেগমগঞ্জ ইউনিয়নের ৬ টি মন্দিরে ব্যাপক ভাংচুর চালায়। এঘটনায় পুলিশ উলিপুর থানায় ৬ টি মামলা দায়ের করেন এবং ভিডিও ফুটেজ পরীক্ষা করে প্রায় অর্ধশতাধিক ব্যাক্তিকে আটক করে। এ পর্যন্ত পাঁচটি মামলার অভিযোগ পত্র আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন