• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গৌরারং ইউনিয়নে সংঘর্ষ:সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলা-আহত ২ তাহিরপুরে পর্যটন কেন্দ্র ও গ্রাম রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি স্থানীয়দের ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমদ তাহিরপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পবিত্র রমজান মাসে মহিষখলা বাজারে কয়লা-পাথরবাহী ট্রাকের দাপট, ধুলা-শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী ঈদকে টার্গেট করে  চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার
প্রকাশ : September 5, 2022

সুনামগঞ্জের সীমান্তে ২৮- বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৪৪ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৩৮ জন পড়েছে
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

 

জাকিয়া সুলতানা সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, গরু, গোলকাঠ এবং কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ২৮- বিজিবি) ।
জব্দকৃত পন্যের মোট মূল্য ১ লক্ষ ৪৪ হাজার ২ শ ৪০ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ সুনামগঞ্জের ২৮- বিজিবি পরিচালক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান জানান,
নগাঁও বিওপির টহল দল ০৪ সেপ্টেম্বর রবিবার ১৮.০০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ১২১৭ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের রংপুর নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

মাটিরাবন বিওপির টহল দল ০৪ সেপ্টেম্বর রবিবার ১২.২০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৮৯/৭-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থান হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

মাটিরাবন বিওপির টহল দল ০৪ সেপ্টেম্বর রবিবার ১০.৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৮৯/১৬-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন নামক স্থান হতে ২৩.২৪ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ২৩ হাজার ২শ ৪০টাকা।

টেকেরঘাট বিওপির টহল দল ০৪ সেপ্টেম্বর রবিবার ২১.০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া নামক স্থান হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
চাঁনপুর বিওপির টহল দল ০৫ সেপ্টেম্বর সোমবার ০০.৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০১/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ১৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
আটককৃত সর্বমোট সিজার মূল্য- ১ লক্ষ ৪৪ হাজার ২ শ ৪০ টাকা।
তিনি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং গরু ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন