• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 13, 2023

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই – শান্তিগজ্ঞে সৈয়দ ফারুক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৯৯ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

একে মিলন সুনামগঞ্জ: শান্তিগজ্ঞ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে সুনামগঞ্জ ৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক পথসভা করেন। আজ সোমবার ( ১৩ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় উপজেলার নোয়াখালী বাজার আহমদ সুপার মার্কেটে আয়োজিত পথসভায় প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুর্তজ আলী। হালিমুর রহমান আরাফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: বদরুল কামালী, মজর আলী,জয়কলস ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবুল মুকিত, সাবেক ইউপি সদস্য নুর আহমেদ, আসমত আলী, ইকবাল হোসেন, যুবলীগ নেতা সাজাদ্দুর রহমান, আব্দুল গফর, ছাত্রলীগ নেতা ইমরান আহমদসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়ন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন বলে তিনি বলেন।
একে মিলন
সুনামগঞ্জ প্রতিনিধি
১৩/০২/২০২৩ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন