• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 19, 2023

উত্তর সুরমার সাহেবনগরে পূর্ব বিরুদের জের ধরে আহত ৪

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৮ জন পড়েছে
আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সাহেবনগরে পূর্ব বিরুদের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাহেবনগর এবং ঝরঝরিয়ার মধ্যস্থানে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ঝরঝরিয়া গ্রামের আশ্বাদ মিয়ার ছেলে মামুন মিয়া (২২), মকবুল হোসেনের ছেলে আবুল কাসেম (২৫)। সাহেব নগর গ্রামের আবুল হোসেন (৫৫) ছেলে বিল্লাল হোসেন (২৫)। গুরুতর আহত মামুন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অন্য ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় মাধ্যমে জানা যায়, পূর্ব বিরুদের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এখনও গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটেতে পারে। ইউপি সদস্য ইউনুস মিয়া বলেন, ঘটনার পর পরেই আমি গ্রামের দানা মুরব্বি নিয়ে আহতদের হাসপাতালে গিয়ে দেখে এসেছি। উভয় পক্ষের রোগী সুস্থ হলে নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করব। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন