• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : February 25, 2023

সুনামগঞ্জে বিএনপির ১০ দফা দাবীতে পদযাত্রা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭৫ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

 

মোঃ আরাফাত আজিজ সজিব:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি। শনিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা বের করে।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন নেতাকর্মীরা। একই সময়ে অদূরে ট্রাফিক পয়েন্টে আওয়ামী লীগের শান্তি সমাবেশ থাকায় টান টান উত্তেজনা ছিল শহরজুড়ে।

সুনামগঞ্জ শহরের সেন্টাল পয়েন্ট আলফাত স্কয়ার সকাল থেকেই শান্তিসমাবেশর জন্য দখলে নেয় আওয়ামী লীগ। শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিএনপির মিছিলটি আলফাত স্কয়ারের দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাঁধা দিলে মিছিলটি কালীবাড়ী হয়ে শহরের হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয় বিএনপির পদযাত্রা কর্মসূচি।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নজিরহোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরিন, সহসভাপতি নাদির আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী।

পদযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন