• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : March 1, 2023

শান্তিগঞ্জে ডিলারের বিরুদ্ধে ওএমএস’র চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, বিতরণ বন্ধ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৭ জন পড়েছে
আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক ডিলারের বিরুদ্ধে ১৫ টাকা কেজির চালে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল থাকার কথা। কিন্তু সেখানে প্রত্যেক বস্তায় কোনটিতে সাড়ে ৩ কেজি আবার কোনটিতে ৬ কেজি করে চাল কম পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

উপকারভোগীদের অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে বুধবার দুপুরে উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বিতরণকৃত চাল পরিমাপ করে ওজনে কম দেওয়ার প্রমাণ পান। এবং চাল বিতরণ বন্ধ করেন৷ ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। এই ডিলারের নাম লিয়াকত আলী। 

উপকারভোগী মো. আলা উদ্দিনসহ অনেকেই জানান, তারা ৪৫০ টাকায় ৩০ কেজি চাল পাবেন। কিন্তু চাল নেওয়ার পর তাদের সন্দেহ হলে তারা পরিমাপ করে কারো বস্তায় সাড়ে তিন কেজি আবার কারো বস্তায় ৬ কেজি করে কম পেয়েছেন। এই ঘটনায় এলাকায় জন অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসী ওই ডিলার বাতিলের দাবি জানান।  

অভিযোগের বিষয়ে ডিলার লিয়াকতের ব্যক্তিগত নাম্বারে বারবার কল দিলেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা খাদ্য কর্মকর্তা অসিম কুমার তালুকদার জানান, ডিলার লিয়াকত আলীর বিরুদ্ধে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে সত্যতা পাওয়া যায়। এবং যারা ওজনে কম পেয়েছিলেন তাদেরকে ৩০ কেজি করে চাল দেয়া হয়। এখন চাল বিতরণ বন্ধ আছে। 

এলাকার মানুষের কল পেয়ে ঘটনাস্থলে যান শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন। তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ভুক্তভোগীদের কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভযোগের সত্যতা পেয়েছি। এই ঘটনায় এলাকায় জন অসন্তোষ দেখা দিয়েছি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অসাধু ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার বলেন, ওজনে কম দেয়া ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন