চলমান ডেস্ক:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা এলাকায় অফিসার ইনচার্জের নির্দেশক্রমে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপন কান্তি দাস সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ১৪-০৩-২০২৩ খ্রি. রাত্রী ১১:১৫ ঘটিকায় শান্তিগঞ্জ থানাধীন পূর্ব পাগলা ইউনিয়স্থ সিলেট হতে সুনামগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের মনবেগ পয়েন্টে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা হতে একজন নেমে দৌড়ে পালিয়ে যায়। ঐ সময় উক্ত সিএনজি চালিত অটোরিক্সাসহ মোঃ ছালিম মিয়া (৪০), পিতা-মৃত কালা মিয়া, সাং-পাগলা ব্রাহ্মণগাঁও, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটকৃত সিএনজির ড্রাইভিং সিটের নিচে তল্লাশী করে সাদা ও নীল রংয়ের পলিথিনের ভিতর বিশেষভাবে রক্ষিত সর্বমোট ১০ কেজি মাদকদ্রব্য (গাঁজা), যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং মাদকদ্রব্য (গাঁজা) পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীর নাম আলী নূর (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-বড়কাপন, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ বলে জানা যায়। উক্ত বিষয় ধৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।