• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : March 15, 2023

বেশি খাদ্যশস্য উৎপাদন হয় সুনামগঞ্জ থেকে,হাওরের ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ–সুনামগঞ্জে পানি প্রতিমন্ত্রী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮৬ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:
কোন ডেড লাইন দিয়ে হাওরের বাধের কাজ শুরু ও শেষ করা সম্ভব নয় বলে মন্থব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নির্ধারিত সময়ে ও বর্ধিত মেয়াদের কাজ শেষ করতে না পারার প্রশ্নের মুখে প্রাকৃতিক ব্যপারকে দায়ী করলেন মন্ত্রী।
তিনি বলেন, সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। তবে শতভাগ কাজ শেষ হতে আরোও কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না।
তিনি আরোও বলেন, বাংলাদেশে সব থেকে বেশি খাদ্য ফসল উৎপাদন হয় সুনামগঞ্জ থেকে। সেজন্য হাওরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। সেই প্রকল্প আমরা হাতে নিয়েছি।
মন্ত্রী বলেন, পুরো বিশ্ব আজ অর্থনেতিক মন্দায় যাচ্ছে সেখান থেকে বাংলাদেশও রেহাই পায়নি। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখনও নতুন প্রকল্প পাশ হচ্ছে এবং বাংলাদেশের উন্নয়ন চলমান আছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালি বাঁধ পরিদর্শন শেষে তিনি এই সব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। #
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৫.০৩.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন