• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : April 6, 2023

এমপি মুহিবুর রহমান মানিক ও শামীমের বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫২ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

চলমান ডেস্ক :

সুনামগঞ্জ-৫ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ওই আসনের সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। বুধবার সুনামগঞ্জের সিনিয়র জুডিসিলাল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ছাতকে এই মামলা দুটি দায়ের হয়।
এমপি মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন কামরুল ইসলাম কাজল নামের এক ব্যক্তি। তিনি শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা। অপরদিকে জেলা আওয়ামীলীগ নেতা ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী হয়েছেন পারভীন বেগম। তিনিও পৌর এলাকার মন্ডলীভোগের বাসিন্দা।
জানা যায়, গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন উপজেলা যুবলীগ নেতা লায়েক মিয়া। তার বাড়ি মন্ডলীভোগ এলাকায়। হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছেন বলে মামলা দুটিতে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, এই হত্যার ঘটনায় এমপির ভাতিজাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের ভাই। এদিকে, আদালতের বিচারক মুহাম্মদ হেলাল উদ্দীন দুটি মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। বিচারক আদেশে লেখেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো। সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেওয়া হলো।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন