• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : December 23, 2025

একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন সুনামগঞ্জের আকিকুর রহমান

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১১৬ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

চলমান ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হচ্ছে ২৫ ডিসেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঐদিন একই ফ্লাইটে দেশে ফিরছেন সুনামগঞ্জের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকিকুর রহমান। তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবেও সুপরিচিত।

‎সৈয়দ আকিকুর রহমান সুনামগঞ্জের আবাসিক হোটেল ওমর এবং গ্র্যান্ড সুনামগঞ্জ এর স্বত্বাধিকারী। তিনি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে ব্যবসায়ী মহলে ইতোমধ্যেই একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে আসবেন সৈয়দ আকিকুর রহমান।
‎রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রত্যাবর্তন বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক বার্তা বহন করবে। একই ফ্লাইটে সৈয়দ আকিকুর রহমান দেশে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন। সব মিলিয়ে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে সৈয়দ আকিকুর রহমানের দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পুরো সময় নেতার সাথে সৈয়দ আতিকুর রহমান থাকছেন উল্লেখ করে তার ঘনিষ্ট বন্ধু সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফরিদ মিয়া বলেন,নেতার সাথে স্বদেশে ফেরায় সৈয়দ আকিকুর রহমানের আগমনী বার্তা সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন