• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গৌরারং ইউনিয়নে সংঘর্ষ:সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলা-আহত ২ তাহিরপুরে পর্যটন কেন্দ্র ও গ্রাম রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি স্থানীয়দের ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমদ তাহিরপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পবিত্র রমজান মাসে মহিষখলা বাজারে কয়লা-পাথরবাহী ট্রাকের দাপট, ধুলা-শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী ঈদকে টার্গেট করে  চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার
প্রকাশ : October 7, 2022

চরভদ্রাসনে জমিজমার বিরোধের জের ধরে ভাই-ভাবিকে কুপিয়ে জখম

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২২ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসনে জমিজমার বিরোধের জের ধরে ভাই-ভাবিকে কোদালের আঘাতে জখমের ঘটনা ঘটেছে। সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামে শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মৃত হাসেম তালুকদারের ছেলে মো. সরোয়ার তালুকদার (৫৬) এবং তার স্ত্রী শাহানাজ পারভীন। সরোয়ার বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
সরোয়ারের মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাবিলা আক্তার (১৩) জানান, তার চাচা রাজু তালুকদার ও তার বাবা পাশাপাশি ঘরে থাকেন, তবে উঠান একই। উঠানে বেগুনের চারা তোলার অভিযোগ এনে তাদের ঘরের সিঁড়ির পাশে কোদাল দিয়ে মাটি কাটতে থাকে রাজু। এসময় তার বাবা আপত্তি করেলে কোদাল দিয়ে এলাপাথারি ভাবে মাথায় কোপায় রাজু এ সময় তার অপর চাচা সাইদ তালুকদার (৪৮) সাথে ছিলেন। তার মা শাহানাজ এগিয়ে আসলে তিনিও জখম হন।
পরে সরোয়ারকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়।
এ ঘটনার ব্যাপারে রাজুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মুঠোফেনে সাইদ তালুকদার তাদের মধ্যে জমিজমার বিরোধের কথা স্বীকার করেন। তবে সরোয়ারকে কোপনোর কথা অস্বীকার করে তিনি বলেন, সকালের খাবার খাচ্ছিলেন তিনি।
এর মধ্যে হইচই শুনে এগিয়ে দেখেন সরোয়ারকে আহত করা হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ঋতু সারিন বলেন, সকালে দুইজন চিকিৎসার জন্য এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুররে রেফার্ড করেছেন। কোপানের বিষয়ে তিনি বলেন, তার দৃষ্টিতে কোপানো বলে মনে হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করলে সঠিক বোঝা যাবে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল বলেন, মারামারির ঘটনা শুনে তিনি পুলিশ পাঠিয়েছিলেন।

আহতরা চিকিৎসার জন্য ফরিদপুরে গিয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন