১ ফেব্রুয়ারি ২০২৪খ্রিঃ তারিখ রাত ২১.৪৫ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের এসআই(নিঃ)/মোঃ আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্স স্থানীয় জনসাধারণের সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ সাকিনস্থ ছাতক টু দোয়ারাবাজার পাকা রাস্তার উপর উপস্থিত স্থানীয় জনসাধারণ কর্তৃক ১০ বস্তা বা ৫০০ কেজি ভারতীয় চিনি বোঝাই ব্যটারী চালিত তিন চাকা বিশিষ্ট একটি অটোরিক্সা সহ ১। মোঃ সজিব @ নুরে আলম (২৫) পিতা- মকবুল হোসেন, সাং- বাশতলা বাংলা বাজার, থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ নামে ০১ চোরাকারবারীকে আটক করেন। ধৃত আসামী মোঃ সজিব @ নুরে আলম (২৫) পিতা- মকবুল হোসেন, সাং- বাশতলা বাংলা বাজার, থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ সরকারী কর ও শুল্ক ফাঁকি দিয়া ভারত হতে চোরাই পথে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি বাংলাদেশের অভ্যন্তরে আনিয়া বিক্রয়ের উদ্দেশ্যে ছাতক বাজারের দিকে নিয়া যাইতেছিল। উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-০২, তাং-০২/০২/২০২৪ইং, ধারা-THE SPECIAL POWER ACT 1974, 25B(1)(b)/25B(2) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সজিব @ নুরে আলম (২৫) পিতা- মকবুল হোসেন, সাং- বাশতলা বাংলা বাজার, থানা- দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।