• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 30, 2023

ছাতকে হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুহিবুর রহমান মানিক এমপির সংবর্ধনা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৭০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

চলমান ডেস্ক :

মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, দেশের মানুষের কল্যাণের জন্য একজন শেখ হাসিনার প্রয়োজন রয়েছে
দেশ ও জাতির উন্নয়ণের লক্ষ্যে এ দেশে বার-বার শেখ হাসিনার সরকার নির্বাচিত করতে হবে।আগামি জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করে এই এলাকায় উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এ ব্যাপারে তিনি আশ্বাস প্রদান করেছেন।

ছাতকে কালারুকা ইউনিয়নের হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে সোমবার ২৯ মে বিদ্যালয়ে তাঁকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অদুদ আলমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান,

উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম,হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল কাদির,কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন,সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন চৌধুরী।

সংবর্ধনা সভায় মাওলানা আজাদ মিয়া,সাবেক মেম্বার সদর উদ্দিন,আরশ আলী,হাজী আমিনুল হক,মানিক মিয়া,বাহা উদ্দিন শাহি,নুরুল হক,মঈন উদ্দিন,সাইফুল আলম সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী,
বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অভিভাবক, শিক্ষক -শিক্ষার্থী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন